ট্রেনে ১৪ মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট মিলবে বুধবার
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০৩ ১৭:৫১:২২
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে৷ আগামীকাল বুধবার বিক্রি হবে ১৪ মার্চের ঈদযাত্রার টিকিট।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের আগাম টিকিট পাওয়া যাবে ৯ মার্চ।
ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে৷ যাত্রীদের টিকিট ক্রয় সহজ করতে পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে৷
ঈদ সামনে রেখে আজ মঙ্গলবার (৩ মার্চ) শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। আজ ১৩ মার্চের ঈদযাত্রার টিকিট বিক্রি করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














