দায়িত্ব বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ও রিজভীর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-০৪ ১৫:৩৭:৩৭
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী আহমেদের দায়িত্ব আরও বাড়লো। এতদিন তারা প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্বে ছিলেন।
বুধবার (৪ মার্চ) রাজনৈতিক উপদেষ্টার পাশাপাশি নজরুল ইসলাম খানকে কৃষি মন্ত্রণালয় এবং রুহুল কবির রিজভীকে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের গত ২৪ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনমূলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দায়িত্ব/দপ্তর বণ্টন করা হয়। প্রধানমন্ত্রী ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(২) অনুযায়ী উপদেষ্টাদের মধ্যে এ দায়িত্ব পুনর্বণ্টন করেছেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














