সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে প্রিমিয়ার লিজিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০৭ ০৯:৩৮:০৭


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৪৪ দশমিক ৪৪ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২.৬০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ১৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২.৪০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে ফাস ফাইন্যান্সের শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ১৮ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২.৪০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–পিপলস লিজিংয়ের ৪১.১৮ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৩৭.৫০ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৩১.৮২ শতাংশ, তুং-হাই টেক্সটাইলের ৩০.৭৭ শতাংশ, নূরানী ডাইংয়ের ২৯.৬৩ শতাংশ, জেনারেশন নেক্সটের ২৫.০০ শতাংশ ও অ্যাপোলো ইস্পাতের ২৪.১৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস