অস্থির পুঁজিবাজারে একদিনে সূচক কমলো ২৩১ পয়েন্ট

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৩-০৮ ১৪:১০:১৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার  ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বিশাল পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯০ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০ টির, দর কমেছে ৩৭১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯ টির।

ডিএসইতে ৫৩১ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭২ কোটি ৪৬ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪৫৯ কোটি ৪২ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২৮ পয়েন্টে।

সিএসইতে ১৬৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১ টির দর বেড়েছে, কমেছে ১৪৭ টির এবং ৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস