কর্ণফুলী ইন্স্যুরেন্সের আন্তর্জাতিক পুরষ্কার অর্জন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০৮ ১৫:১২:৫১
পুঁজিবাজারে তালিকাভুক্ত কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি “সেরা পুনবীমা” ক্যাটাগরীতে “আইসিসি ষষ্ঠ উদীয়মান এশিয়া বীমা ও পুরষ্কার ২০২৫” পুরষ্কার অর্জন করে।
শুক্রবার (৬ ফেব্রুয়ার) থাইল্যান্ডের ব্যাংককের রেমব্র্যান্ট হোটেলে এক জাঁকজমক অনুষ্ঠানে এই পুরষ্কার গ্রহন করেন কোম্পানীর মুখ্য নির্বাহী কর্মকর্তা এ, এন, এম, ফজলুল করিম মুন্সি ।
মোট ১৩ টি খাতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভূটান, শ্রীলংকা ও মায়ানমার এর মধ্যে এই সন্মানজনক পুরষ্কার প্রদান করা হয়। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন এই অনুষ্ঠানের এসোসিয়েট পার্টনার হিসেবে সম্পৃক্ত ছিল।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













