বিশাল পতনে দর বৃদ্ধির তালিকায় ৩ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০৮ ১৫:২৩:৪২
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ০৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৪৭ বারে ৭ লাখ ৯৩ হাজার ১৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা বাটা সু’র শেয়ার দর বৃদ্ধি পেয়েছে দশমিক ৫৭ শতাংশ। কোম্পানিটি ৪২ বারে ২৪৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা হা-ওয়েল টেক্সটাইলের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে দশমিক ৪৭ শতাংশ। কোম্পানিটি ২৮৮ বারে ২ লাখ ২০ হাজার ৫১২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯১ লাখ টাকা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













