ব্লক মার্কেটে লেনদেন ৭৬ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১০ ১৫:১৩:৪৬


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৭৬ লাখ ৩৪ হাজার ৫৮১ টি শেয়ার ৯৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৬ কোটি ৪ লাখ ৪৪ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৪৯ কোটি টাকার, দ্বিতীয় স্থানে ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ৩ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস