সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১১ ১১:০৮:৪৪


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৮০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৩৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮১ টির, দর কমেছে ১১৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৬৫ কোটি ২৬ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৩১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২ টির, দর কমেছে ১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭৩ লাখ টাকা।

 

এসকেএস