লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১১ ১৪:০৯:০০


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৮ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৩ লাখ ৭২ হাজার টাকার।

১৬ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , এশিয়াটিক ল্যাবরেটরিজ, ব্র্যাক ব্যাংক পিএলসি, সী পার্ল বীচ, ইনটেক, সীমটেক্স, লাভেলো।

 

এসকেএস