লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-১২ ১৪:৩৯:৪৪
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৭ কোটি ৯৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলোর লেনদেন হয়েছে ২১ কোটি ৮০ লাখ ৫৩ হাজার টাকার।
১৮ কোটি ৭৩ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে রবি আজিয়াটা লিমিটেড ।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-এশিয়াটিক ল্যাবরেটরিজ, সামিট অ্যালায়েন্স, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সী পার্ল, একমি পেস্টিসাইডস ও লাফার্জহোলসিম ।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













