সিরাজগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৩-১৩ ০৯:২৯:০০
সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ের স্বামী ফজল সরকার কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এবং একই সাথে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক নজরুল ইসলাম এরায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ফজল শেখ রায়গঞ্জ উপজেলার পানাইগাতী গ্রামের মৃত ছবদের আলীর ছেলে।
মামলার বরাদ দিয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হামিদুল ইসলাম দুলাল বলেন, রায়গঞ্জ উপজেলা ক্ষুদ্র বাসুরিয়া গ্রামের আব্দুর রউফ খন্দকারের মেয়ে নুর মহলের সাথে পার্শ্ববর্তী ফজল সরকারের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলে আসছিলো।
২০২১ সালে তাদের মধ্যে ডিভোর্স হয়। ২০২৩ সালের ফেব্রুয়ারী মাসে উভয়ে আবারও বিয়ে করে সংসার করে। ২০২৩ সালের ২৬ জুন রায়গঞ্জ উপজেলার লক্ষীখোলা ব্রীজের পাশে একটি ইউক্যালিপটাস গাছ থেকে নুর মহলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় নিহতের ভাই ইয়াকুব হোসেন বাদী হয়ে ফজল শেখকে আসামী করে মামলা দায়ের করেন।
মামলার সকল স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত ফজল শেখকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













