লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা’র সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সানবিডি২৪ আপডেট: ২০২৬-০৩-১৫ ১০:০৪:০৮


লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা’র কার্যকরী পরিষদ ২০২৬–২০২৭ এর করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বুধবার রাজধানীর চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির প্রধান পৃষ্ঠপোষক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি,।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা’র পৃষ্ঠপোষক ব্যারিস্টার হাসান রাজীব প্রধান এমপি এবং সমিতির অপর পৃষ্ঠপোষক মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি।
সমিতির সভাপতি ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সুলতানা ইয়াসমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কার্যকরী পরিষদের সকল সদস্য, আজীবন ও সাধারণ সদস্যবৃন্দসহ ঢাকাস্থ লালমনিরহাট জেলার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভাটি সঞ্চালনা করেন জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক আনোয়ার কবির। সভায় সমিতির সাধারণ সম্পাদক এম. এ. হানিফ লালমনিরহাট জেলার সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে একটি বিশদ প্রস্তাবনা উপস্থাপন করেন। আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।