হিলি স্থলবন্দরে টানা ১০ দিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৩-১৬ ১৩:১৬:৫৮


মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামী বুধবার (১৮ মার্চ) থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ১০ দিন আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। সেই সঙ্গে বন্দর অভ্যন্তরে পণ্য লোড-আনলোডসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে।

জানা গেছে এ সময় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, ঈদুল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার (১৮ মার্চ) থেকে ২৭ মার্চ (শুক্রবার) পর্যন্ত বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

২৮ মার্চ শনিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি আরিফুল ইসলাম জানান, ঈদে বন্দরে আমাদানি-রপ্তানি বন্ধ থাকলেও চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

এনজে