শাহরাস্তিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৩-১৮ ০৯:২৩:৪০
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় গলায় ফাঁস দিয়ে আবরার জারিফ (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সোমবার (১৬ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের কালীয়াপাড়া এলাকায় নিজ বসতঘরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আবরার জারিফ ওই গ্রামের আবু জাফর ও রেহানা আক্তার দম্পতির ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে আবরার তার ঘরের সিলিং ফ্যানের সাথে বিছানার চাদর পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। কিছুক্ষণ পর তার মা ঘরে ঢুকে দেখতে পান ছেলে ফাঁসিতে ঝুলছে। চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে আসেন এবং দরজা ভেঙে তাকে ফাঁস থেকে নামিয়ে আনেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি থানায় নিয়ে আসে।
এ ঘটনায় নিহতের মামা মো. জসিম উদ্দিন বাদী হয়ে শাহরাস্তি থানায় একটি অপমৃত্যু (অপ্রাকৃতিক মৃত্যু) মামলা দায়ের করেছেন। মামলাটি রজু করার প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শাহরাস্তি থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













