হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত ৪
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৩-২২ ১৫:৪০:৫০
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক পিকআপ ভ্যান খাদে পড়ে চার জন নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল রানা ।
পুলিশ জানায়, ঘরের আসবাবপত্রবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডান পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিন জন পুরুষ ও একজন নারী নিহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা, মাধবপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













