সংসদে ৭ বিল পাস, তিনটিতে নোট অব ডিসেন্ট

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৬-০৪-০৬ ২১:৫৬:৩৪


গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশসহ জাতীয় সংসদে মোট সাতটি বিল সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) কণ্ঠভোটে এসব বিল পাস হয়।

পাস হওয়া বিলের মধ্যে বাকি ৬টি হলো- নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল, বাংলাদেশ ল অফিসার্স অ্যামেন্ডমেন্ড বিল।

এছাড়া শুধুমাত্র তিনটি বিল উত্থাপন হয়েছে। এগুলো হলো- জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল এবং ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষার উদ্দেশ্য আনীত বিল।

এগুলোতে নোট অব ডিসেন্ট থাকায় পরে এসব বিলের ওপর আলোচনা হবে। এছাড়া ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬ অধিক যাচাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, তিনটি বিলে বিরোধীদল নোট অব ডিসেন্ট দিয়েছে। এগুলো উত্থাপন করা হয়েছে যেন বিরোধী দলের সদস্যরা অধিকতর বিশ্লেষণ করতে পারেন। আগামীকালের সেশনে আলোচনা হবে।

বিএইচ