সাউথইস্ট ব্যাংকের ঢাকা রিজিওনের ত্রৈমাসিক ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৪-১১ ১৫:৩৭:১০


সাউথইস্ট ব্যাংক পিএলসির ঢাকা রিজিওনের ত্রৈমাসিক ‘ব্যবসায়িক পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খালিদ মাহমুদ খান ।

এসময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, ঢাকা রিজিওনের ৩৭ জন শাখা ব্যবস্থাপক এবং ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টীম উপস্থিত ছিলেন।

এ সভায় ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি, সার্বিক ব্যবসায়িক উন্নয়ন, লোন, রিকভারি এবং আরো উন্নত কাস্টমার সার্ভিস দেওয়ার উপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি ২০২৬ সালের জন্য গৃহীত কৌশলগত ব্যবসায়িক নীতি বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। অংশগ্রহণকারীরা সম্ভাবনাময় প্রবৃদ্ধির ক্ষেত্রসমূহ চিহ্নিত করেন এবং ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সচেষ্ট থাকার প্রতিশ্রুতি প্রদান করেন।

ভবিষ্যতের লক্ষ্য অর্জনের আশাবাদ এবং দৃঢ় প্রত্যয় প্রকাশ করে সভা সমাপ্ত হয়।

বিএইচ