চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনাল নিশ্চিত করলো যারা

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০২৬-০৪-১৫ ০৯:০১:১৪


উয়েফা চ্যাম্পিয়নস লিগে জমজমাট কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ শেষে নির্ধারিত হয়েছে প্রথম দুই সেমিফাইনালিস্ট—পিএসজি ও অ্যাতলেতিকো মাদ্রিদ।

ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি পতিপক্ষের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে। ম্যাচের শেষ দিকে জোড়া গোল করে প্রতিপক্ষকে স্তব্ধ করে দেয় ফরাসি ক্লাবটি।

দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জয় পেয়ে সহজেই সেমিফাইনালে জায়গা করে নেয় তারা।

অন্যদিকে বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচে ছিল চরম উত্তেজনা। শুরুতেই দুই গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত সেই লড়াই ধরে রাখতে পারেনি কাতালানরা।

গুরুত্বপূর্ণ সময়ে গোল হজম করে ৩-২ সমষ্টিগত ব্যবধানে হেরে বিদায় নিতে হয় তাদের। ফলে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে অ্যাতলেতিকো মাদ্রিদ।

এই ম্যাচে বার্সেলোনার মিডফিল্ডার ফেরমিন লোপেজ ইনজুরিতে পড়েন। প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে তার নাক দিয়ে রক্তপাত হয়, যা ম্যাচে উদ্বেগ তৈরি করে।

তবে আলোচনায় ছিলেন আরেক তরুণ তারকা লামিনে ইয়ামাল, যিনি এই ম্যাচে নতুন ইতিহাস গড়ে চ্যাম্পিয়নস লিগে নিজের নাম আরো উজ্জ্বল করেছেন।

সেমিফাইনালে পিএসজি মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ অথবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ী দলের। অন্যদিকে অ্যাতলেতিকো মাদ্রিদ লড়বে আর্সেনাল কিংবা স্পোর্টিং সিপি-র বিপক্ষে।

এনজে