শেরপুর সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৪-২২ ১০:২২:৩৩
ভারতীয় কারাগারে কারাভোগের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবক শিপন হাওলাদারের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি হস্তান্তর করা হয়।
মৃত শিপন হাওলাদার বরগুনা সদরের সবেজ হাওলাদারের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, শিপন প্রায় ১৯ মাস আগে অবৈধভাবে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করে। পরে ভারতীয় আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড দিয়ে তুরা কারাগারে পাঠায়।
চলতি বছরের ২৮ এপ্রিল তার কারাভোগের মেয়াদ শেষ হওয়ার কথা। গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কারাগারে অসুস্থ হয়ে পড়েন শিপন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













