বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৪-২৯ ১৭:০৪:৫৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসির শেয়ার হোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা পয়সা। গত অর্থবছরে একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিলো ১ টাকা ৪০ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৫ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৫৪ পয়সা।

আগামী ১৮ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জুন।

এএ