লুব্রিকেন্টস ইম্পোর্টার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন
সানবিডি২৪ আপডেট: ২০২৬-০৫-১৯ ১৩:০২:৩৪
লুব্রিকেন্টস ইম্পোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ-এর ২০২৬-২০২৮ মেয়াদের কার্য নির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। বিধি মোতাবেক অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ১৯ পদে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১৯ মে) নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন— মোহাম্মদ জমসের আলী। সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন এবং সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবুল কাসেম জামাল।
এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন— খোরসেদ আলম হাওলাদার, মোহাম্মদ আসলাম পারভেজ, মোঃ জাকির হোসেন, মোঃ সাইফুল আলম, মোঃ মামুন মুন্সী, মোঃ এমদাদুল হক, ইশতিয়াক আহমেদ, জাহাঙ্গীর কবির, আরিফুর রহমান রুবেল, হামদান হোসেন চৌধুরী, ইমরান জামান খান, মো: নুর আলম, মাসুদ পারভেজ, মো: রিপন, শেখ যুবায়ের আলম এবং আনোয়ার হোসেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













