১ কোটি লিটার পাম অয়েল কিনবে সরকার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-২০ ২১:০২:৪৩
এক কোটি লিটার পাম অলিন কিনবে সরকার। এতে ব্যয় হবে ১৮৪ কোটি ৩৮ লাখ টাকা।
বুধবার (২০ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ১ কোটি লিটার পরিশোধিত পাম অলিন (২ লিটার PET বোতলে) ক্রয়ের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।
এতে মোট ব্যয় ধরা হয়েছে ১৮৪ কোটি ৩৮ লাখ টাকা। ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে এই তেল কেনা হবে। প্রতি লিটার তেলের দাম ধরা হয়েছে ১৮৪ টাকা ৩৮ পয়সা।
সভায় পাম অয়েল ছাড়াও রাইস ব্রাণ অয়েল ও মসুর ডাল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














