৩ দিনের সফরে রাশিয়া গেলেন পররাষ্ট্রমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-০৭ ১০:০৯:৫০
তিন দিনের সফরে আজ রোববার (৭ জুন) সকালে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রোববার (৭ জুন) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম ভূইয়া এ তথ্য জানান।
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন বলেও জানান তিনি।
আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














