বিএসইসির নতুন চেয়ারম্যান ও কমিশনারদের শুভেচ্ছা জানাল সিটি ব্রোকারেজ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-০৮ ১৮:৫৫:১৫
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নবনিযুক্ত চেয়ারম্যান মাসুদ খানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে সিটি ব্রোকারেজ লিমিটেড।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) এম. আফফান ইউসুফের নেতৃত্বে সিটি ব্রোকারেজের একটি প্রতিনিধি দল বিএসইসির চেয়ারম্যানকে শুভেচ্ছা জানায়।
একই সঙ্গে কমিশনের নবনিযুক্ত কমিশনার মো. নাফিজ আল তারিক, তানভীর হাবিব রহমান এবং নাহিদ মাহতাবকেও অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সিটি ব্রোকারেজ লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন— হেড অব সেলস সাইফুল ইসলাম, হেড অব রিসার্চ এ কে এম ফজলে রাব্বী, হেড অব করপোরেট মো. সাইফুল ইসলাম মাসুম, প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) আরাফাত শামসের আলী এবং মোহাম্মদ হাসিব শোয়েব চৌধুরী।
শুভেচ্ছা বিনিময়কালে সিটি ব্রোকারেজের প্রতিনিধিরা বিএসইসির নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের সফল নেতৃত্ব কামনা করেন। পাশাপাশি দেশের পুঁজিবাজারের উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে তাঁদের কার্যকর ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













