রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-০৮ ১৯:৪৬:৩৭
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠক করেছেন।
সোমবার (৮ জুন) মস্কোয় তারা এই বৈঠকে মিলিত হন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। তবে বিস্তারিত এখনো জানা যায়নি।
এর আগে রোববার (৭ জুন) তিন দিনের সফরে রাশিয়া যান পররাষ্ট্রমন্ত্রী।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














