বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে লংকাবাংলা গ্রুপের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৬-০৮ ২২:০৮:৪৭


বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সম্মানিত চেয়ারম্যান মাসুদ খান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন লংকাবাংলা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় লংকাবাংলা ক্যাপিটাল মার্কেটের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিএসইসি চেয়ারম্যানকে।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন লংকাবাংলা সিকিউরিটিজ পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ডিরেক্টর খন্দকার সাফ্ফাত রেজা, সিএফও ও কোম্পানি সেক্রেটারি খাইরুন্নেছা (এফসিএমএ, এসিসিএ), লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আলম এবং লংকাবাংলা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সায়মন ইবনে মুজিব। এছাড়াও লংকাবাংলা গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎকালে দেশের পুঁজিবাজারের উন্নয়ন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং বাজারের অগ্রগতিতে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।