বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-০৬ ২০:৫৬:০৭
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে নিয়োগ পেয়েছেন আনিছুর রহমান। তিনি কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত। তাঁকে তিন বছরের জন্য ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আনিছুর রহমানকে তাঁর বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসরোত্তর ছুটি স্থগিতের শর্তে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













