ডিএমপির অভিযানে রাজধানীতে ৩৭৭ জন গ্রেফতার
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-১৪ ১১:০৫:১২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৭৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪১টি মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৪০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৫ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ২৫ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৬৪ জন, মিরপুর বিভাগ কর্তৃক ৮৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৩২ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৭ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ৩ হাজার ৩০ পিস ইয়াবা, ৫৫ কেজি ২৩০ গ্রাম গাঁজা, ১২০০ বোতল ফেনসিডিল, ১টি প্রাইভেটকার, ২টি মাইক্রোবাস, ১টি তালা কাটার মেশিন, ৬টি মোবাইল, ৩৩০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













