সাপ্তাহিক দর পতনের শীর্ষে সান লাইফ ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-১৮ ১১:২৯:৫৬


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৩ দশমিক ৫০ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬৯.২০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সুহৃয়ের শেয়ার দর কমেছে ১০ দশমিক ৪৫ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৬.০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর কমেছে ৯ দশমিক ০২ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৯৫.৩০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-ডমিনেজের ৮.৩২ শতাংশ, ফ্যামিলি টেক্সের ৮.০০ শতাংশ, তসরিফা ইন্ড্রাস্ট্রিজের ৭.৯৭ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৭.৯৬ শতাংশ, সাইফ পাওয়ারটেকের ৭.৮৪ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৭.৮১ শতাংশ ও এএফসি অ্যাগ্রোর ৭.৫৯ শতাংশ শেয়ার দর কমেছে।

 

এসকেএস