বাজার মূলধন বেড়েছে ৭ হাজার ৪৯ কোটি টাকা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-১৮ ১১:৪৩:২৮
বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এ সপ্তাহে ৭ হাজার ৪৯ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ০৩ হাজার ৮৩৪ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭ লাখ ১০ হাজার ৮৮৩ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৭ হাজার ৪৯ কোটি টাকা বা ১ শতাংশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে ৬ হাজার ৯১৯ কোটি ২৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ৫ হাজার ৭৩৫ কোটি ৭৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১ হাজার ১৮৩ কোটি ৫২ লাখ টাকা কমেছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ২০৬ পয়েন্টে এবং ২ হাজার ২২৭ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১৬ টির, কমেছে ১৫৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














