লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-১৯ ১৪:৫৪:৩৮
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্ পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৬ কোটি ৮৮ লাখ ০৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা টেকনো ড্রাগসের ২৪ কোটি ৭২ লাখ ৬৫ হাজার টাকার।
২৩ কোটি ৬৭ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-বিএসআরএম স্টিল লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন , এসিআই ফর্মুলেশনস পিএলসি, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড এবং ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













