লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-২০ ১৫:১৮:৩৬


সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং মিলস্‌ পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৭ কোটি ১৬ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা টেকনো ড্রাগসের লেনদেন হয়েছে ৩৫ কোটি ৬৯ লাখ ৯৬ হাজার টাকার।

২৪ কোটি ৭৭ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সামিট এ্যালিয়েন্স লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-এসিআই ফর্মুলেশনস, ফারইস্ট নিটিং,বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), জেনেক্স ইনফোসিস,আই পি ডি সি ফাইন্যান্স ,এম.এল ডাইং এবং লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি।
এসকেএস