দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল পলিমার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-২১ ১৫:২১:৪১


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯৮ বারে ৩৯ লাখ ১৬ হাজার ৬৫০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৪ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৬ শতাংশ। ফান্ডটি ৮৭৪ বারে ৮০ লাখ ১০ হাজার ৫৫৭ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। ফান্ডটি ৩৭১ বারে ৫৬ লাখ ৭৫ হাজার ৮৯৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –কুইন সাউথ টেক্সটাইল মিলসের ৯.৪৩ শতাংশ, এমবিএল ১ম মিউচুয়াল ফান্ডের ৯.০৯ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৮.৯৮ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৮.৯৬ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ৮.৮২ শতাংশ,  গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৮.৩৩ শতাংশ ও এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৮.১০ শতাংশ দর  বেড়েছে।

 

এসকেএস