দর পতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-২৬ ১৬:১২:৫৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৩ শতাংশ কমেছে। ফান্ডটি ৭৭১ বারে ২৬ লাখ ৬৪ হাজার ৯৬১টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৩১ বারে ১ লাখ ১১ হাজার ৪৭১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা পেটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৪০ বারে ১ লাখ ৩৭ হাজার ৩৯৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৬.৪৮ শতাংশ, এএফসি অ্যাগ্রোর ৫.৫৬ শতাশ, একমি পেস্টিসাইডের ৫.৩৮ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ৫.২৬ শতাংশ, ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ শেয়ার দর কমেছে।

 

এসকেএস