লেনদেনের শীর্ষে ফার ইস্ট নিটিং

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-২৭ ১৫:৩৪:৪৩


সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ পিএলসি ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির  ৩১ কোটি ৭৮ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আইপিডিসি ফাইন্যান্সের লেনদেন হয়েছে ১৯ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার টাকার।

১৮ কোটি ১৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এম.এল. ডাইং লিমিটেড, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড , আইটি কনসালটেন্টস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, বেক্সিমকো লিমিটেড এবং ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ।
এসকেএস