লাইভে মারা গেলেন ‘টিনএজ বিউটি’
আপডেট: ২০১৭-০৭-০২ ১৮:১৮:৫০
ইনস্টাগ্রামে লাইভে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটানয় মারা গেছেন ইউক্রেনের ‘টিনএজ বিউটি’ সোফিয়া মাগেরকো। কিছুদিন আগে স্থানীয় এক সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন।
লাইভ স্ট্রিমিংয়ের দেখা যায়, সোফিয়া তার এক বন্ধু দাশা মেদভেদেভাকে নিয়ে গাড়িতে বসে মদ পান করছেন। সেসময় আর গাড়ি ছুটে চলেছে উল্কার বেগে।
লাইভে আরও দেখা যায়, অ্যালোকোহলের নেশায় চুর বন্ধুর বিএমডাব্লিউটা একটা ল্যাম্প পোস্টে বাড়ি খেলো।
উদ্ধারকারী দল জানায়, সাবেক এই বিউটি কুইন ও মডেল ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান দাশা। এই দুর্ঘটনা ঘটার আগ মুহূর্তে সোফিয়া ক্যামেরায় বলছিলেন, ‘হাই বয়েজ জীবন খুব আনন্দময়’। তিনি হাসছিলেন আর মজা করছিলেন। কিন্তু পরমুহূর্তেই জীবনের ইতি ঘটে গেলো।
ফুটেজেই গাড়ি দুমড়ে-মুচড়ে যাওয়ার আওয়াজ স্পষ্ট শোনা যায়। এরপর হঠাৎ করেই ক্যামেরা কালো হয়ে আসে। আশপাশ থেকে অনেকে দৌড়ে যান। কেবল সোফিয়ার প্রাণহীন দেহ আর মৃত্যু পথযাত্রী বন্ধুকেই দেখতে পান তারা।
তার বয়স হয়েছিল মাত্র ১৬। নিজের শহরে বন্ধুর সঙ্গে মজা করতে বেরিয়েই এই দুঃখজনক ঘটনা ঘটে গেল। দেশটির কারকিভ অঞ্চলে এই বয়সে প্রাণ হারালেন তিনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














