দর পতনের শীর্ষে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-২৮ ১৫:১০:১০


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৩৯ বারে ৫৩ লাখ ৯৬ হাজার ৭৮১ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৩ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শ্যামপুর সুগারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ০৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪৪১ বারে ২৭ হাজার ৯৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা জিল বাংলার শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪০৩ বারে ২৬ হাজার ৯৯৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফ্যামিলিটেক্সের ৩.৪৫ শতাংশ, উসমানিয়া গ্লাসের ৩.২৮ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামী মিঊচ্যুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের ২.৯০ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ২.৮৩ শতাংশ, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৪৪ শতাংশ এবং আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলী মিউচুয়াল ফান্ডের ২.৩৮ শতাংশ দর কমেছে।

 

এসকেএস