বাজার মূলধন কমেছে ৬৯৫ কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১৯ ১২:২৮:০৪


বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। এ সপ্তাহে  ৬৯৫ কোটি টাকার বাজার মূলধন কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৩ হাজার ৬৮ কোটি টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে  ৬ লাখ ৯২ হাজার ৩৭৩ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৬৯৫ কোটি কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৭৭৪ কোটি ৩৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৭৭১ কোটি ২৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩ কোটি ১৩ লাখ টাকা বেড়েছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩২ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১০৬ পয়েন্টে এবং ২ হাজার ১০১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৭ টির, কমেছে ২১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

 

এসকেএস