লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২০ ১৪:৫৭:৫১
সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ণ ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৬ কোটি ৯৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের ২৫ কোটি ৮৪ লাখ ২৭ হাজার টাকার।
২৩ কোটি ৭ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, সায়হাম টেক্সটাইল, এশিয়াটিক লাবরেটরিজ, লাভেলো, এনভয় টেক্সটাইল এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













