২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২২ ০৯:৫০:২৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স ও আনলিমা ইয়ার্ন লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের (এনসিআরএল) রেটিং অনুযায়ী সোনার বাংলা ইন্স্যুরেন্সের দীর্ঘমেয়াদে ‘এএ+’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। যার সাথে ‘ডেভেলপিং আউটলুক’ যুক্ত করা হয়েছে।
৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
অপরদিকে, ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেডের (এনসিআরএল) রেটিং অনুযায়ী আনলিমা ইয়ার্নের দীর্ঘমেয়াদে ‘বিবি-’ এবং স্বল্পমেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। যার সাথে ‘ডেভেলপিং আউটলুক’ যুক্ত করা হয়েছে।
৩০ জুন, ২০২৬ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের উপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














