পদত্যাগ করেছেন আইডিআরএ’র সদস্য তানজিনা ইসমাইল
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৯-২২ ১৭:৩৫:৩৫
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (আইন) তানজিনা ইসমাইল পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তাঁর পদত্যাগপত্র আর্থিক প্রতিষ্ঠান বিভাগে জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে তা গ্রহণ ও কার্যকরের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।
তানজিনা ইসমাইল সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ। ২০২৪ সালের ২ ডিসেম্বর তাঁকে আইডিআরএর সদস্য (আইন) পদে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। সরকারি তথ্য অনুযায়ী, তাঁর নিয়োগের মেয়াদ পহেলা ডিসেম্বর ২০২৭ পর্যন্ত ছিল।
তবে পদত্যাগের পর সদস্য (আইন) পদে নতুন কাউকে নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত বা নাম প্রকাশ করা হয়নি বলে জানা গেছে।
২০২৪ সালের ডিসেম্বরে তানজিনা ইসমাইলসহ আইডিআরএ’র চার সদস্যকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল। তৎকালীন অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, তানজিনা ইসমাইলকে সদস্য (আইন), আপেল মাহমুদকে সদস্য (লাইফ), মোহাম্মদ আবু বকর সিদ্দিককে সদস্য (নন-লাইফ) এবং মো. ফজলুল হককে সদস্য (প্রশাসন) পদে নিয়োগ দেওয়া হয়। তবে সম্প্রতি ফজলুল হক পদত্যাগ করেছেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














