৭ জীবন বিমা কোম্পানির ২,৫৪৯ গ্রাহক পাচ্ছেন ১৪ কোটি ৫১ লাখ টাকা
আপডেট: ২০২৬-০৯-০৩ ১৫:০৮:১০
বীমা দাবি নিষ্পত্তির লক্ষ্যে সাতটি জীবন বিমা কোম্পানির ২ হাজার ৫৪৯ গ্রাহককে মোট ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৮৬ টাকা দেওয়ার তথ্য পাওয়া গেছে। এসব দাবির বিপরীতে মোট ৯৪টি চেক দেওয়ার কথা উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট তথ্য ছকে।
তথ্য অনুযায়ী, সাতটি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি অর্থের চেক দেওয়া হচ্ছে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৫২৮ জন গ্রাহককে। ২০টি চেকের মাধ্যমে তাদের মোট ৫ কোটি ৪২ লাখ ৮৫ হাজার ৩৬৯ টাকা দেওয়ার তথ্য রয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ অর্থের চেক দেওয়া হচ্ছে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১ হাজার ৩৫০ জন গ্রাহককে। ১২টি চেকের মাধ্যমে তাদের জন্য নির্ধারিত অর্থের পরিমাণ ৬ কোটি ৯০ লাখ ৩২ হাজার ২৬৫ টাকা ৫৮ পয়সা।
এ ছাড়া পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৬২৪ জন গ্রাহকের জন্য ১৫টি চেকের বিপরীতে ১ কোটি ৯৪ লাখ ৯৪ হাজার ৮৫৯ টাকা দেওয়ার তথ্য রয়েছে।
হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ১৫ জন গ্রাহকের জন্য ১৫টি চেকে ১০ লাখ ৬৬ হাজার ১১১ টাকা এবং গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চারজন গ্রাহকের জন্য চারটি চেকে ২ লাখ ৫১ হাজার ৮৯৬ টাকা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে বায়রা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের আটজন গ্রাহকের জন্য আটটি চেকে ৪ লাখ ৫১ হাজার ৬২৬ টাকা এবং সানলাইফ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ২০ জন গ্রাহকের জন্য ২০টি চেকে ৫ লাখ ২১ হাজার ২৬৬ টাকা দেওয়ার তথ্য রয়েছে।
তথ্যছক অনুযায়ী, সাতটি জীবন বিমা কোম্পানি মিলিয়ে মোট ৯৪টি চেকের মাধ্যমে ২ হাজার ৫৪৯ জন গ্রাহকের বীমা দাবি নিষ্পত্তির লক্ষ্যে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৮৬ টাকা ৫৮ পয়সা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














