সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৩ ১১:০৮:২৯


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৮ টির, দর কমেছে ৬৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৮ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৬৮ কোটি ২৮ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮৪৯ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩ টির, দর কমেছে ২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৩ কোটি ৮ লাখ টাকা।

 

এসকেএস