লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৩ ১৫:০৮:৩০


সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৫ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকার  শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৮ লাখ ৫৯ হাজার টাকার।

২৫ কোটি ২৩ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, আইপিডিসি ফাইন্যান্স, মালেক স্পিনিং মিলস, এপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস, এনভয় টেক্সটাইলস, শার্প ইন্ডাস্ট্রিজ এবং সায়হাম টেক্সটাইল মিলস।

 

এসকেএস