দর পতনের শীর্ষে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৩ ১৫:২৩:১৬


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২৬ শতাংশ কমেছে। ফান্ডটি ৩৭৪ বারে ৪৫ লাখ ৫০ হাজার ৫১৩ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৬৬ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২২ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ২২৯ বারে ৪০ লাখ ৯৯ হাজার ২১৩ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৫ কোটি ৩২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ২১ শতাংশ কমেছে। ফান্ডটি ৪৮৭ বারে ১৩ লাখ ৮৯ হাজার ৬৯৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪.৬৯ শতাংশ, আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ডের ৪.৬৫ শতাংশ, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪.৩৫ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.২৯ শতাংশ, এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ানের ৪.২৯ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ৪.২৬ শতাংশ এবং গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৩.৮৫ শতাংশ দর কমেছে।
এসকেএস