দর বৃদ্ধির শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৪ ১৫:৫৫:৩৮
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪১০ বারে ৮ লাখ ৩৯ হাজার ৯৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ৩৭ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫৭ শতাংশ। ফান্ডটি ২৭০ বারে ১৬ লাখ ৫৫ হাজার ১১১ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ১৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩০৯ বারে ৪ লাখ ৮৪ হাজার ৮৪১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – আইসিবি এএমসিএল দ্বিতীয় ফান্ডের ৬.১২ শতাংশ, মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ৫.৯৯ শতাংশ, রিল্যায়েন্স ওয়ানের ৫.৫১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট ফান্ডের ৫.৩৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ৫.৩৬ শতাংশ, আইসিবি ৩য় এনআরবি ফান্ডের ৪.৯২ শতাংশ ও দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ৪.৭৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













