সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৪ ১১:০৮:৩৭


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৫ টির, দর কমেছে ৭৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৪৫ কোটি ৮৭ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৩৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২ টির, দর কমেছে ১২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৮৬ লাখ টাকা।

এসকেএস