শিবচরে এক্সপ্রেসওয়েতে দুইবাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৬
জেলা প্রতিনিধি আপডেট: ২০২৬-০৯-২৬ ১২:০০:১৮
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরে দুই বাসের সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে শিবচরের পাঁচ্চর এক্সপ্রেসওয়েতে দূর্ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৬ জন।
জানা গেছে, শুক্রবার বিকেলে ঢাকাগামী পালকি পরিবহনের বাসটি যান্ত্রিক ত্রুটির কারনে পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকার সড়কে থামানো ছিল। এসময় পেছন থেকে হানিফ পরিবহনের একটি বাস সজোরে পালকি পরিবহনের বাসটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেও তিনযাত্রীর মৃত্যু হয়। এসময় উভয় পরিবহনের কমপক্ষে ৬ যাত্রী গুরুতর আহত হয়।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক(এসআই) মুনতাসির রহমান বলেন,’খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং নিহতদের মরদেহ উদ্ধার করি। তাদের পরিচয় সনাক্তের কাজ চলছে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।’
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














