দর পতনের শীর্ষে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৮ ১৫:২৬:২২


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৪ শতাংশ কমেছে। ফান্ডটি ২ হাজার ৮২১ বারে ২৬ লাখ ৭৬ হাজার ৯৬৮ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ৯ কোটি ২৪ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ২৫ শতাংশ কমেছে। ফান্ডটি ১১১ বারে ৫ লাখ ৮ হাজার ৪৭৪ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২৩ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা  বিডি থাই ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৯৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৯৩৯ বারে ২২ লাখ ৭৮ হাজার ৩১৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৩৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- ফিনিক্স ফাইন্যান্সের ৫.৮৮ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫.৬৬ শতাংশ, আজিজ পাইপসের ৫.২৩ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৪১ শতাংশ, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ডের ৪.৪১ শতাংশ, শমরিতা হসপিটালের ৪.৩০ শতাংশ এবং আইসিবি এমপ্লোয়ি প্রোভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান: স্কিম ওয়ানের ৪.২৯ শতাংশ দর কমেছে।
এসকেএস