প্রাইম ব্যাংকের ২ পরিচালক ও ১ কর্পোরেট পরিচালকের শেয়ার ক্রয় সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৯ ১৫:৩৯:০৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রাইম ব্যাংকের ২ পরিচালক এবং ১ কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রাইম ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মো. শাহাদাত হোসেন ৩০ লাখ ৮ হাজার ৯৩০টি শেয়ার ক্রয় করেছেন। এর আগে ২৭ সেপ্টেম্বর শেয়ার ক্রয়ের ঘোষণা দেন।
এছাড়া পরিচালক মো. নাফিস সিকদার ১৮ লাখ ৮৫ হাজার ৫১৫টি শেয়ার ক্রয় করেছেন এবং কর্পোরেট পরিচালক এমজেএল বাংলাদেশ পিএলসি৩০ লাখ ১৪ হাজার ৮৯৫টি শেয়ার ক্রয় করেছে। এরা ২৩ সেপ্টেম্বর শেয়ার ক্রয়ের ঘোষণা দেয়।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














